সীমান্তে স্বর্ণা রাণী হত্যার প্রতিবাদে বিক্ষোভ শাবিপ্রবিতে

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
সমাবেশে শাবিপ্রবির শিক্ষার্থীরা

সমাবেশে শাবিপ্রবির শিক্ষার্থীরা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় রবিবার (১ সেপ্টেম্বর) বিএসএফ গুলিতে স্বর্ণা রানি দাশ নামে এক কিশোরী নিহত হলে এর প্রতিবাদে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত সমাবেশে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখা সমন্বয়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির।  

তিনি বলেন, আমাদের উপর একের পর এক ভারতীয় আগ্রাসন চলছে। কয়েকদিন আগে পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে অনেক জেলা প্লাবিত হয়। সে ক্ষত না শুকাতেই আমাদের বোন স্বার্ণা রানী দাশকে সীমান্তে হত্যা করা হয়েছে। বিএসএফ চাইলে তাকে আটক করতে পারতো কিন্তু হত্যা করার অধিকার তাদেরকে কে দিয়েছে। আমরা মনে করছি হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ইজারা দিয়েছিল। ভারতে গিয়েও তার চক্রান্ত থেমে নেই।  

আরেক সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ভারতের বিএসএফ সীমান্তে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। পৃথিবীর কোনো দেশের সীমান্তে এই ধরনের হত্যাযোগ্য চলে না। তারা নির্মমতার সর্বনিম্ন স্তরে নেমে গেছে যা ইসরায়েলকে হার মানিয়েছে। এরপর সীমান্তে যদি আর একটা গুলি চলে, আমরা ভাববো নির্দিষ্ট মানুষের দিকে না সারা বাংলাদেশের মানুষের উপর গুলি ছুড়েছেন।

তিনি বলেন, অষ্টম শ্রেণি পড়ুয়া আমাদের বোন স্বর্ণা রানিকে হত্যা করা হয়েছে। সীমান্তে যখন হত্যা হয় আমাদের চোখে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানি ভেসে ওঠে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সীমান্তে আমাদের আর একজন মারা গেলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করবো।  

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬