হাবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে ড. হাসান ফুয়াদ

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
ড. হাসান ফুয়াদ এল তাজ

ড. হাসান ফুয়াদ এল তাজ © সংগ্রহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকল অনুষদের ডিনদের মিটিংয়ে শিক্ষামন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।

অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) মো. মজিবর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। 

অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনবৃন্দের সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ সাময়িকভাবে জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করিবেন।

আরও পড়ুন: শাবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে বদিউজ্জামান ফারুক

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল অথবা বিভাগীয় চেয়ারম্যানদের মধ্যে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

আজ ৫৯ জেলায় চলছে এইচএসসি ও সমমানের তিন বিষয়ের পরীক্ষা
  • ১৩ জুলাই ২০২৬
২৫ বছর নিরূদ্দেশ ছিলেন ববি, নির্মম মৃত্যুর পর খোঁজ মিলল পরি…
  • ১৩ জুলাই ২০২৬
সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত …
  • ১৩ জুলাই ২০২৬
কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
  • ১৩ জুলাই ২০২৬
বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশু, কিশোর ও যুবকের
  • ১৩ জুলাই ২০২৬
ফ্রান্স-স্পেন ম্যাচের দায়িত্বে আলোচিত রেফারি ইভান বার্টন
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence