চুয়েটে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়টির সকল ডীন, পরিচালক,  রেজিস্ট্রার,  বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ সেপ্টেম্বর  (রবিবার) হতে বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এছাড়াও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষাসমূহ আগামী ১৫ সেপ্টেম্বর হতে শুরু হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬