পারিবারিক কারণ দেখিয়ে রুয়েট ভিসির পদত্যাগ

০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম

অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম © ফাইল ফটো

পারিবারিক কারণ দেখিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর। তার একটি কপি তিনি পেয়েছেন।

আরিফ আহম্মদ চৌধুরী আরও বলেন, রুয়েটে ডিনদের মধ্যে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করতে পারবেন। কে পালন করবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, রুয়েটে গত ১০ আগস্ট জরুরি সিন্ডিকেট সভা করে ক্লাস-পরীক্ষা ও হলসমূহ খোলা হয়েছে। ১০৫তম সিন্ডিকেটে সিদ্ধান্তত অনুযায়ী, গত ২০ আগস্ট আবাসিক হল খুলেছে আর ২৪ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে গত বছর ১৩ আগস্ট উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে আগামী চার বছরের জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছিল।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬
সদ্য যোগ দেওয়া ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ কীভাবে—…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি হতে পারে আজ
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্প…
  • ১৪ অক্টোবর ২০২৬