বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ

০৬ নভেম্বর ২০১৮, ০৫:৩২ PM
বাকৃবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

বাকৃবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। সোমবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

ছাত্র ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনটির নেতারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং বেপরোয়া যান চলাচলে নিয়ন্ত্রণের দাবি জানান।

প্রসঙ্গত, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় সিনথিয়া আকতার শাওন নামে এক শিক্ষার্থী আহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬