সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য

০৬ নভেম্বর ২০১৮, ১০:৪৪ AM
অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর

দেশের শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ ইউনিভার্সিটি এ ডিগ্রি প্রদান করছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন গ্রাজুয়েট স্কুল এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি যৌথভাবে আগামী ১১ থেকে ১৩ই  ডিসেম্বর  সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

সম্মান সূচক এ ডিগ্রির জন্য মনোনীত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং উপ-উপাচার্যের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। এজন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী এ কাজের সুযোগ করে না দিলে এ অর্জন সম্ভব হতো না বলে মনে করছি।’

প্রসঙ্গত, উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের একজন অন্যতম সদস্য।

ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের কক্সবাজারের হোটেলে আগুন
  • ২৩ অক্টোবর ২০২৬
২ শিক্ষার্থীর সংগ্রাম থেকে জন্ম নেওয়া গবেষণা প্রতিষ্ঠানে যু…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসআই মিজানুরের মৃত্যু ‘বড় ষড়যন্ত্রের অংশ’, আশঙ্কা মাভাবিপ্র…
  • ২৩ অক্টোবর ২০২৬