ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.duet.ac.bd) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত সোমবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, এবার ৮টি বিভাগে ৬৫৪ (কোটাসহ) আসনের বিপরীতে মোট ১২ হাজার ১১৬ জন শিক্ষার্থী আবেদন করেন। আসনপ্রতি প্রায় ১৯ জন পরীক্ষার্থী প্রতিযোগীতা করেন।