শিক্ষকদের যাতায়াতের জন্য চালু হওয়া নতুন দুটি এসি বাস © টিডিসি ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) ২টি নতুন বাস চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাসগুলো উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, র্দীঘদিন যাবৎ বিআরটিসি বাস দিয়ে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করছে, যার ফলে পরিবহন খরচও অনেক বেড়েছে। এখন শিক্ষকদের জন্য ২টি এসি বাস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের জন্য আরো ২টি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস এবং শিক্ষার্থীদের জন্য ৫টি সাধারণ বাস সংযোজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান, অধ্যাপক আমেনা পারভীন, অধ্যাপক ড. কবির আহমেদ, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক এজেডএম মঞ্জুর রশীদ, অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।