সৌরশক্তির আলোয় আলোকিত হবে শাবিপ্রবি ক্যাম্পাস

৩১ অক্টোবর ২০১৮, ১১:১৫ PM
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিসিকের মেয়র আরিফুল হক

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিসিকের মেয়র আরিফুল হক © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আওতাভুক্ত করা এবং ক্যাম্পাসকে সিটি কর্পোরেশনের সহায়তায় সোলার সিস্টেমের মাধ্যমে আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক।

বুধবার বিকেলে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ও সিলেট নগরীর উন্নয়নে উভয়পক্ষ যৌথভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ইতোপূর্বের কেটে নেয়া শতকরা ৫ ভাগ হাউজরেন্ট পুনর্বহালসহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৭ শতাংশ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা শহরে বসবাস করেন। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় সিটি করর্পোরেশনের বাইরে। ক্যাম্পাস ও শহরের পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায় সেই লক্ষ্যে একসাথে কাজ করে যাব।

সৌজন্য সাক্ষাতকাল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি হাসানুজ্জামান শ্যামল, সাধারণ সম্পাদক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কবীর, অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোকিত মোহাম্মদ মোকাদ্দেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয় ও সিটি করর্পোরেশনের প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬