বশেমুরবিপ্রবি

ভর্তিচ্ছুদের আবাসনের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন 

৩১ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM

© ফাইল ফটো

আবাসনের ব্যবস্থা না থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রশাসন।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। 

মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।  যে সকল শিক্ষার্থীদের আবাসনের কোন ব্যবস্থা নেই তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা করা হবে’।  

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ৩ হাজার ২৪৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১ লাখ ৩ হাজার ৯৯৪টি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে সর্বমোট ১৩টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

প্রসঙ্গত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের প্রায়ই সম্মুখীন হতে হয় আবাসন সমস্যার।  ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে থাকার জায়গা না পেয়ে খোলা আকাশের নিচেও রাত্রিযাপন করতে হয় অনেক শিক্ষার্থীকে। 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬