‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে মিছিল নিয়ে হাইকোর্টের সামনে বুয়েট শিক্ষার্থীরা

৩১ জুলাই ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
বুয়েট শিক্ষার্থীদের মিছিল

বুয়েট শিক্ষার্থীদের মিছিল © টিডিসি ফটো

কোটা সংস্কারের পক্ষে আন্দোলনের অংশ হিসেবে সমন্বয়কদের একাংশের ডাকা আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন।

সরেজমিনে দেখা যায়, বুয়েট শিক্ষার্থীদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট এলাকায় অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হন। এ মিছিলে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ৯ দফা দাবি আদায়ে আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেওয়া হয়।

কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন।

স্ত্রীর ছোড়া মোবাইলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার্থীদের সাহস জোগালেন হামদ…
  • ১৩ জুলাই ২০২৬
মিনহাজুল ইসলামের কবিতা: রোদসী 
  • ১৩ জুলাই ২০২৬
ফাইনালের আগেই বিশ্বরেকর্ড, দর্শক উপস্থিতিতে সেরা ২০২৬ বিশ্ব…
  • ১৩ জুলাই ২০২৬
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুলাই ২০২৬
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করল…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence