চুয়েটের বাসে ঢুকে ছাত্রীদের পেটাল ছাত্রলীগ, ৩০ জন আহত

১৬ জুলাই ২০২৪, ১১:১৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
শিক্ষার্থীদের বাসে হামলা

শিক্ষার্থীদের বাসে হামলা © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাসে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় বাসে থাকা নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) রাত ৯ ঘটিকায় চট্টগ্রামের চাদগাঁও আবাসিক এলাকায় অবস্থানরত সাঙ্গু বাসে এ হামলা চালানো হয়। 

উপস্থিত শিক্ষার্থীরা জানান, আজ রাতে চাদগাঁও আবাসিক এলাকা থেকে রাত ৯.১৫ মিনিটে ৩ টি শিক্ষার্থী বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু বাস ছাড়ার আগেই কতিপয় ছাত্রলীগ কর্মীরা বাসগুলোতে হামলা চালায়। এসময় ২ টি বাস তৎক্ষনাৎ ছেড়ে গেলেও সাঙ্গু বাসকে আটকে ফেলা হয়। পরে সেই বাসে উপস্থিত শিক্ষার্থীদের উপর এ হামলা চালানো হয়। উক্ত হামলায় প্রায় ত্রিশ জন শিক্ষার্থী আহত হন বলে জানা যায়।

চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শহীদ জানান, আমি যখন বসে উঠার জন্যে আসি, দেখি কয়েকজন লাঠি ও দেশীও অস্ত্র নিয়ে বাসে হামলা চালিয়েছে। ওরা বাসের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের গায়ে আঘাত করতে থাকে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৩ জনের মোবাইল নিয়ে যায়।

পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আলম বলেন,  আমাদের বাস ভাঙার চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদেরকে প্রচুর মারধর করা হয়েছে।  আমরা সবাই প্রচন্ড আতঙ্কে আছি।

চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ৪য় বর্ষের আহত শিক্ষার্থী  কনিকা আক্তার বলেন, আমরা বাসে উঠার পর ৩০-৪০ টি ছেলে বাস আটকায়। ১০ জনের মতো বাসে ঢুকে প্রথমেই মেয়েদের পেটানো শুরু করে। পরে তারা সবাইকেই আঘাত করে। ৩ জনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

এ ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল করিম বলেন, আসলে এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই। আমি সোশ্যাল মিডিয়ায় তেমন নেই। এই সময়ে শিক্ষার্থীদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে নিরাপদে থাকা উচিত। দুর্বৃত্তরা শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছে ভেবে হামলা করেছে।'

হামলায় কারা জড়িত জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, চাদগাঁও আবাসিকের ছাত্রলীগ নেতা মমিনুলের নাম শুনতে পেয়েছেন ঘটনাস্থলে। 

নেত্রকোনায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
  • ১৩ জুলাই ২০২৬
মেসির হাতে ফের উঠবে কি বিশ্বকাপের শিরোপা, কী বলছে সুপারকম্প…
  • ১৩ জুলাই ২০২৬
যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৫ জুলাই
  • ১৩ জুলাই ২০২৬
মাদ্রাসার ৫৬ শিক্ষক-কর্মচারীর নামের বানান ও সনদ নিয়ে জরুরি …
  • ১৩ জুলাই ২০২৬
নতুন জুয়া আইনে মামলা: গ্রেপ্তার দুই আসামি চার দিনের রিমান্ডে
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence