ভর্তিচ্ছুদের সহায়তায় নোবিপ্রবি ছাত্রলীগের অনন্য দৃষ্টান্ত

২৬ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুপেয় পানি সরবরাহ, ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান ও আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন সহযোগিতায় পাশে রয়েছে ছাত্রলীগ। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় পরীক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার থেকে নোবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যা রবিবার পর্যন্ত চলবে।

স্বেচ্ছাসেবক হিসেবে ছাত্রলীগ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাঁচ হাজার সুপেয় বোতলজাত পানি, এক হাজার সুপেয় পানির জার এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে নানাভাবে সহযোগিতা করছেন । এছাড়া ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ এর ব্যবস্থা করা হয়েছে । শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বাহিরের কেন্দ্রে যাতায়াতের জন্য রয়েছে ‘ফ্রি বাস সার্ভিস’। ভর্তি পরীক্ষা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থান, বাস স্টেশন এবং রেল স্টেশনে রয়েছে ‘তথ্য সহায়তা কেন্দ্র’। এ সহায়তা কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষার্থীদের আসন বিন্যাস জানিয়ে দেয়াসহ শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ও পানীয় ব্যবস্থা রাখা হয়েছে ।

এদিকে পরীক্ষার্থীদের আবাসন সংক্রান্ত সুবিধার জন্য ক্যাম্পাসের চারটি স্থানে ‘অস্থায়ী আবাসন কেন্দ্র’ এর ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকছে ছাত্র সংগঠনটির চারশ স্বেচ্ছাসেবক।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ধ্রুব বলেন, ‘২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে । তাই পরীক্ষার্থীদের কষ্ট লাঘব করে তাদের সেবা প্রদানের জন্য প্রস্তুত নোবিপ্রবি ছাত্রলীগ।’

 

একসঙ্গে বেড়ে উঠছে পাঁচ সন্তান, নানা চ্যালেঞ্জের মুখে মা-বাবা
  • ১৪ মার্চ ২০২৬
সেই ঘটনায় শাস্তি পেলেন সালমান
  • ১৪ মার্চ ২০২৬
পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের কারণ দর্শানোর …
  • ১৪ মার্চ ২০২৬
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
  • ১৪ মার্চ ২০২৬
শাবিপ্রবি কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী …
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081