শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, রক্তাক্ত এক শিক্ষার্থী

১৫ জুলাই ২০২৪, ০২:২৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© টিডিসি ফটো

‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিয়ে মধ্যরাতে বেরিয়ে পড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের নারী শিক্ষার্থী ও তিনটি হলের ছেলে শিক্ষার্থীরাও। পাশাপাশি মিছিল নিয়ে বের হয়েছে ছাত্রলীগও। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, রবিবার (১৫ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে মেয়েদের তিনটি হল থেকে নারী শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বেরিয়ে আসলে ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। বিশ্ববিদ্যালয় ‘শিক্ষা ভবন ডি’র সামনে আসলে মুখোমুখি অবস্থান হয় কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। এসময় ছাত্রলীগকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া মিছিল দিতে থাকেন।

পরে মিছিল নিয়ে শাহপরান হলের দিকে যেতে চাইলে ছাত্রলীগের কিছু সদস্য শিক্ষার্থীদের ওপর হামলা করে। শিক্ষার্থীদের দাবি হামলায় কয়েকজন আহত হয়েছেন। তবে দেলোয়ার হোসেন শিশির মারাত্মকভাবে মাথায় ও মুখে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পরে তারা মিছিল নিয়ে শাহপরান হলের সামনে এসেও  ভুয়া ভুয়া স্লোগান  দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে আবারও স্লোগান দেন।

এর আগে আনুমানিক রাত ১১টার  দিকে সৈয়দ মুজতবা আলী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছেলে শিক্ষার্থীরা 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগান নিয়ে বেরিয়ে আসলে শাহপরান হল থেকে ছাত্রলীগের সভাপতি খলিল ও সাধারণ সম্পাদক সজীবের নেতৃত্বে পাল্টা মিছিল নিয়ে বের হয়ে মুখোমুখি অবস্থান নিলে  তারা দুই হলের মাঝ রাস্তা থেকে  ফিরে যায়।

নেত্রকোনায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
  • ১৩ জুলাই ২০২৬
মেসির হাতে ফের উঠবে কি বিশ্বকাপের শিরোপা, কী বলছে সুপারকম্প…
  • ১৩ জুলাই ২০২৬
যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৫ জুলাই
  • ১৩ জুলাই ২০২৬
মাদ্রাসার ৫৬ শিক্ষক-কর্মচারীর নামের বানান ও সনদ নিয়ে জরুরি …
  • ১৩ জুলাই ২০২৬
নতুন জুয়া আইনে মামলা: গ্রেপ্তার দুই আসামি চার দিনের রিমান্ডে
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence