বৃষ্টি উপেক্ষা করে মধ্যরাতে স্লোগানে স্লোগানে উত্তাল শাবিপ্রবি

১৫ জুলাই ২০২৪, ০১:২৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© টিডিসি ফটো

'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার 'স্লোগান দিয়ে মধ্যরাতে বেরিয়ে পড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শঅবিপ্রবি) তিনটি হলের নারী শিক্ষার্থী ও তিনটি হলের ছেলে শিক্ষার্থীরাও। পাশাপাশি মিছিল নিয়ে বের হয়েছে ছাত্রলীগও ফলে মুখোমুখি অবস্থানে উত্তল হয়ে পড়েছে শাবিপ্রবির ক্যাম্পাস।

রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে মেয়েদের তিনটি হল থেকে  নারী শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বেরিয়ে আসলে ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। এসময় বিশ্ববিদ্যালয় 'শিক্ষা ভবনটি'র সামনে আসলে মুখোমুখি অবস্থান হয় কোটা সংস্কারে আন্দোলনরত  শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। এসময় শিক্ষার্থীরা ছাত্রলীগকে  উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন।

পরে তারা মিছিল নিয়ে শাহপরান হলের সামনে এসেও ভুয়া ভুয়া স্লোগান  দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে আবারও স্লোগান দেন। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে যৌক্তিক  আন্দোলনে রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকার আখ্যা দেওয়ায় আমরা  ব্যথিত হয়েছি। তারা আরো বলেন, একজন দেশের প্রধানমন্ত্রী হয়েও আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন এটা খুবই  দুঃখজনক ব্যাপার। আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হচ্ছে। 

এর আগে রাত ১১টার দিকে সৈয়দ মুজতবা আলী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছেলে শিক্ষার্থীরা 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগান নিয়ে বেরিয়ে আসলে শাহপরান হল থেকে ছাত্রলীগের সভাপতি খলিল ও সাধারণ সম্পাদক সজীবের নেতৃত্বে পাল্টা মিছিল নিয়ে বের হয়ে মুখোমুখি অবস্থান নিলে তারা দুই হলের মাঝ রাস্তা থেকে ফিরে যায়।

এক মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে একে একে প্রাণ হারালেন তিন বন্ধু
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের কাদায় ভরা টানেলে ৪০০ শ্রমিক আটকা পড়ার আশঙ্কা
  • ৩০ আগস্ট ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সামনে রোগীদের ক্ষোভের ঘটনায় ডিউটিতে অনুপস…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির ৪ গোল—কিংবদন্তিরা বুঝি এভাবেই কামব্যাক করে!
  • ৩০ আগস্ট ২০২৬
‘ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও …
  • ৩০ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬