পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের 

১১ জুলাই ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শিক্ষার্থীদের © টিডিসি ফটো

পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল বের করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধাঁর সম্মুখীন হয় শিক্ষার্থীরা। 

এ সময় কয়েকজন শিক্ষার্থীর উপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা যায়। পুলিশের ব্যাপক বাঁধা উপেক্ষা করে জোর করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে নেয় শিক্ষার্থীরা। 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। এসময় তিনিও সড়ক অবরোধ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদেরকে নিষেধ করেন। 

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, আমরা বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনে রাস্তায় জমায়েত  হতে চাইলে পুলিশ আমাদেরকে বাঁধা দেন এবং কয়েকজনের উপরে লাঠিচার্জ করেন। তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এসব পুলিশি বাঁধায়  কোন কাজ হবে না আমাদের অধিকার আদায়ের আন্দোলন করেই যাব। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন,  জন দুর্ভোগ এড়াতে পুলিশ শিক্ষার্থীদেরকে রাস্তা অবরোধ করতে বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা জোর করে রাস্তা দখল করে নিতে চাইলে পুলিশ শিক্ষার্থীদেরকে বাঁধা দেন । তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলেও তিনি জানান। 

 
স্ত্রীর ছোড়া মোবাইলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার্থীদের সাহস জোগালেন হামদ…
  • ১৩ জুলাই ২০২৬
মিনহাজুল ইসলামের কবিতা: রোদসী 
  • ১৩ জুলাই ২০২৬
ফাইনালের আগেই বিশ্বরেকর্ড, দর্শক উপস্থিতিতে সেরা ২০২৬ বিশ্ব…
  • ১৩ জুলাই ২০২৬
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুলাই ২০২৬
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করল…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence