বশেমুরবিপ্রবিতে ‘সাইকোলজি ইন এভরিডে লাইফ’ শীর্ষক কর্মশালা

২৫ অক্টোবর ২০১৮, ০৫:২২ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় একডেমিক ভবনের ৫০১নং কক্ষে ‘সাইকোলজি ইন এভরিডে লাইফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মুহাম্মদ রবি উল্লাহ।

কর্মশালায় প্রধান অতিথি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য কর্মশালার বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেমিনার আয়োজনের জন্য মনোবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে এ বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে।

কর্মশালায় প্রধান বক্তা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন দৈনন্দিন জীবনে মনোবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম.এ. সাত্তারসহ বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬