বুয়েটে মাস্টার্স, এমফিল ও পিএইচডি করার সুযোগ

১১ জুলাই ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের অধীন বিভিন্ন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার ডিগ্রি, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ১৪ জুলাই পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দেওয়া যাবে ১৫ জুলাই পর্যন্ত।

এপ্রিল ২০২৪ সেমিস্টারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার ডিগ্রি, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা, আবেদনের বিস্তারিত জানা যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের অফিসে। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। এসব কোর্সে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ আগস্ট।

আবেদন ফি ৫০৫ টাকা। 

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে

আবেদন করতে ক্লিক করুন এখানে

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬