‘বাঁধন’ এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

একুশ বছর পূর্তির প্রত্যয়: করবো রক্তদান, হবে মানবতার জয়

২৪ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ PM
বশেমুরবিপ্রবিতে ‘বাঁধন’ এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বশেমুরবিপ্রবিতে ‘বাঁধন’ এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন © টিডিসি ফটো

‘একুশ বছর পূর্তির প্রত্যয়- করবো রক্তদান, হবে মানবতার জয়’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পালিত হয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল বেলায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ, দুপুর ১ টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের উপস্থিতে আনন্দ শোভাযাত্রা এবং ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা।  এ সময় উপস্থিত ছিলেন বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য শশী প্রসাদ শীল, অভিজিৎ কে সাহা, সভাপতি মেহেজাবীন নূর জ্যোতি, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘মানুষের মনের যে জায়গাটায় বাঁধন স্থান পেয়েছে সেটা বেঁচে থাকুক হাজার বছর ধরে। দেশের প্রতিটি মানুষ একদিন স্বেচ্ছায় রক্ত দান করবে। একটি মানুষও যেনো আর রক্তের অভাবে মারা না যায়। দেশের প্রতিটি মানুষ হয়ে উঠুক এক একটি ব্লাড ব্যাংক প্রতিটি মানুষ হয়ে উঠুক অসহায়ের ভরসার প্রতীক। এই কামনা করি।’

উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘বাঁধন’ ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে প্রতিষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবিতে ২৯ মার্চ ২০১৫ সালে বাঁধনের যাত্রা শুরু হয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬