বশেমুরবিপ্রবি উপাচার্য
জাতিসংঘ দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে বশেমুরবিপ্রবি © টিডিসি ফটো
ভেটো দেয়ার ক্ষমতা থাকার ফলে সুবিধা বঞ্চিত হচ্ছে জাতিসংঘের অধিকাংশ দেশগুলো। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে সকল দেশের সমান সুযোগ সুবিধা থাকা উচিত কিন্তু ভেটো ক্ষমতার ফলে ছোট ছোট দেশগুলো বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সকলের সমান ক্ষমতা নিশ্চিত করার জন্য ভেটো ক্ষমতা উঠিয়ে দেয়া উচিত।
বিশ্ব জাতিসংঘ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ সব কথা বলেন।
বুধবার দুপুর ১টায় জাতিসংঘ দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি জোবায়ের আল মাহমুদ, প্রভাষক খোন্দকার মাহমুদ পারভেজ, সাদ্দাম হোসেন, মাহবুবা উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, মার্কেটিং বিভাগের প্রভাষক ও সাংবাদিক সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীরা ও বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।