যবিপ্রবিতে ৭ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা কোটা আন্দোলনকারীদের

০৬ জুলাই ২০২৪, ১২:১২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যবিপ্রবি শিক্ষার্থীরা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যবিপ্রবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। তারা আগামী সাতদিন যবিপ্রবির সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করেন তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে  বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের নিচে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সাত দিনের কর্মসূচিও ঘোষণা দেন তারা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলন, যৌক্তিক আন্দোলন। যৌক্তিক এ দাবির বাস্তবায়ন না হলে তারা থেমে থাকবেন না। দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে।

আরো পড়ুন: সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ স্লোগান দেন।

 
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬