‘যতদিন কোটা সংস্কার হচ্ছে না, ততদিন রাজপথে থাকবো’

০৫ জুলাই ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে ছাত্র সমাবেশ

বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে ছাত্র সমাবেশ © টিডিসি ফটো

বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে ছাত্র সমাবেশ পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৫ জুলাই) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

এসময় এক দফা এক দাবি, কোটা নট ক্যামব্যাক; কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক;  কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না; বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; কোটা তুমি লজ্জা লজ্জা; কোটা না মেধা? মেধা, মেধা; কোটা পুনর্বহাল মানি না, মানবো না; সুকান্তের ১৮ গর্জে ওঠো, আবারো; কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই; যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কোটা হোক ইতিহাস, সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে; কোটা দেশের অভিশাপ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করার দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমাদের চার দফা দাবি রয়েছে। প্রথম দাবি হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, দ্বিতীয় দাবি হলো কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করতে হবে।

পরের দাবি হলো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটার শূন্য আসনে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং আমাদের শেষ দাবি হলো দুর্নীতি মুক্ত, নিরপেক্ষ, মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। যতদিন না কোটা সংস্কার হচ্ছে আমরা রাজপথে থাকবো।

উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য ৫ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটাব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের ৪ অক্টোবর কোটা বাতিলবিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 
জেনে নিন সেরা ৭ দেশ সম্পর্কে
  • ১৪ জুলাই ২০২৬
আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল …
  • ১৪ জুলাই ২০২৬
‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীকে অতিকথন বন্ধ করার আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের
  • ১৪ জুলাই ২০২৬
বাংলাদেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ: আইসিডিডিআর,…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহী কলেজে অবৈধভাবে সিট দখল, জানতে চাওয়ায় শিক্ষার্থীকে ম…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence