জুমার নামাজ পড়ে বিক্ষোভে যবিপ্রবির কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা

০৫ জুলাই ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
যবিপ্রবিতে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবিতে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি রিপোর্ট

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘কোটা না মেধা? মেধা মেধা’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ প্রভৃতি স্লোগান দেন।

এর আগে, গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন।

 
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ইউজারনেম সংরক্ষণের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
মোবাইলে নেপালের বিধ্বংসী ভিডিও দেখেই চলেছেন? মানসিক স্বাস্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনে…
  • ৩০ আগস্ট ২০২৬
হড়পা বানে কাদায় ঢেকে গেছে স্কুল, এক ফোনকলে দুই সন্তানের মায়…
  • ৩০ আগস্ট ২০২৬
নির্যাতনের পরে গাছে বেঁধে আগুন, ৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হা…
  • ৩০ আগস্ট ২০২৬
এক মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে একে একে প্রাণ হারালেন তিন বন্ধু
  • ৩০ আগস্ট ২০২৬