অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ফের বুয়েটের উপাচার্য

০৩ জুলাই ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
 অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার

অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার © ফাইল ছবি

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। ‍বুধবার (০৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা রোখসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১১(১) ও (২) অনুসারে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে আগামী ৪ বছরের জন্য তিনি এ পদে দায়িত্বপালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বুধবার বেলা আড়াইটায় তিনি ফের উপাচার্যের দায়িত্বগ্রহণ করবেন।

এর আগে, ২০২০ সালের ২৬ জুন সাবেক ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের দায়িত্বের পর প্রথম মেয়াদে তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। এরপর এ মেয়াদে গত ২৪ জুন পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার এর আগে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপালন করেছেন।

তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংবিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে তিনি উক্ত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯১ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়্গপুর থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬