মাভাবিপ্রবির নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুছা মিয়া

২৯ জুন ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মুছা মিয়া। শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানা হয়। শনিবার দুপুরে তিনি প্রক্টর হিসেবে যোগদান করেন।

নবনিযুক্ত প্রক্টর হিসাবে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “একজন প্রক্টর হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি করবো। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর পদক্ষেপ নিব।”

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। 

এছাড়া তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইতিপূর্বে তিনি গণিত বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কে সঙ্গীর সব দায়িত্ব আপনার? অজান্তেই ম্যানকিপিং-এর ফ…
  • ৩০ আগস্ট ২০২৬
বুটেক্সের আইসিটি সেলে জনবল সংকট, ব্যাহত ডিজিটাল সেবা
  • ৩০ আগস্ট ২০২৬
বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬