এবার সর্বাত্মক কর্মবিরতির পথে শাবিপ্রবি শিক্ষকরা

২৭ জুন ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
সর্বাত্মক কর্মবিরতির পথে শাবিপ্রবি শিক্ষকরা

সর্বাত্মক কর্মবিরতির পথে শাবিপ্রবি শিক্ষকরা © সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ৩য় দিনের মতো অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন। 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২ টায় সমাজবিজ্ঞান ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

৩ দফা দাবি নিয়ে গত ৯ মে মানববন্ধন, ১১ মে কালোব্যাজ ধারণ, ২৫-২৭ জুন ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি করে আসলেও শিক্ষকদের দাবিদাওয়ার ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় সর্বাত্মক কর্মবিরতির পথে হাঁটছেন শাবিপ্রবি শিক্ষকরা।

তারই ধারাবাহিকতায়  নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতি ও পহেলা জুলাই থেকে অধিকার আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়। 

শাবিপ্রবি শিক্ষকরা নিজেদের দাবি তুলে ধরে বলেন, শিক্ষকদের আত্মমর্যাদা এবং গৌরব রক্ষায় গত মে ২০২৪ থেকে গণস্বাক্ষর, মানববন্ধন, কালোব্যাজ ধারণ, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অদ্যাবধি যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের ভাবতেও খারাপ লাগে যে সর্বাত্মক কর্মবিরতির ফলে হয়ত আমাদের শিক্ষার্থীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের পিঠ দেওয়ালে  ঠেকে গেছে, সারাদেশের শিক্ষকরা চলমান কর্মসূচি পালন করার পরেও সরকার কর্ণপাত করছে না, এতে বুঝায় যাচ্ছে শিক্ষাব্যবস্থার কর্ণধার শিক্ষকদের প্রতি সরকার কতটা অনীহা। তারা আরো বলেন, এটা কোনো শিক্ষকের ব্যক্তিগত আন্দোলন নয়,  এটা আমাদের সার্বজনীন আন্দোলন এবং এই আন্দোলন চলমান থাকবে যতোদিন না আমাদের অধিকার আদায় হচ্ছে। 

আগামী দিনগুলোতে সর্বাত্মক জোড়ালো কর্মসূচি বাস্তবায়ন করতে শিক্ষকদের উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ  আনোয়ার হোসেন বলেন, আমি শিক্ষকবৃন্দের কাছে অনুরোধ করবো আপনাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করে নিজের অধিকার আদায়ে আপোষহীন মনোভাব গড়ে তুলুন। যেহেতু এখনো আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না তাই আগামী ৩০ তারিখ পূর্ণ দিবস কর্মসূচি ও পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলনকে বেগবান করে তুলুন। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীর বলেন,  আমরাজানি সর্বাত্মক কর্মবিরতির ফলে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হবে এজন্য আমরা দুঃখিত এবং অনুতপ্ত । সবশেষে আমরা মানুষ, আমাদের আত্মমর্যাদা রয়েছে, এই আত্মমর্যাদার জায়গায় আমরা কখনো আপস করবো না যতক্ষণ না আমাদের আত্মমর্যাদার প্রশ্ন ফিরে আসে। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে আপনাদের উপস্থিতি আমাদের অধিকার আদায়ে কার্যকর হবে বলে আমি মনে করি তাই সবার উপস্থিতি একান্ত কাম্য ।

 
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি, পদ ২০, আবেদন ২০ জুলাই পর্…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় দুই প্রশ্ন ভুল
  • ১৩ জুলাই ২০২৬
সাদিক কায়েমই হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়রপ্রার্থী
  • ১৩ জুলাই ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার নামে তামাশা চলছে: মোজাম্মে…
  • ১৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা সুপারকম্…
  • ১৩ জুলাই ২০২৬
গণিতের বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়ধ্বনি
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence