নিজ কার্যালয়ে অবরুদ্ধ বুয়েটের উপাচার্য

২৪ জুন ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে আন্দোলন

পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে আন্দোলন © ফাইল ছবি

পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (২৪ জুন) বিকেল থেকে উপচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ৩ শতাধিক কর্মচারী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণাও দেন তারা।  

আন্দোলনরত কর্মচারীরা বলেন, আমরা যাতে কিছু করতে না পারি তাই এতদিন নীতিমালা বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছিল। আমরা নীতিমালা বহাল চাই। এই দাবিতে উপচার্যকে অবরুদ্ধ করা হয়েছে। তিনি যেন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন সেই দাবি জানাই।    

এরআগে, ২০১৯ সালে আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখনকার ভিসি সাইফুল ইসলাম সরে গেলে দায়িত্ব পান ড. সত্যপ্রসাদ মজুমদার। আজ তার শেষ কর্মদিবস ছিল।

 
সম্পর্কে সঙ্গীর সব দায়িত্ব আপনার? অজান্তেই ম্যানকিপিং-এর ফ…
  • ৩০ আগস্ট ২০২৬
বুটেক্সের আইসিটি সেলে জনবল সংকট, ব্যাহত ডিজিটাল সেবা
  • ৩০ আগস্ট ২০২৬
বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬