রুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৫ শতাংশ শিক্ষার্থী

২১ অক্টোবর ২০১৮, ০২:১৪ PM
রুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাকরা

রুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাকরা © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার পরীক্ষায় ৮৫ শতাংশ পরীক্ষার্থীর অংশগ্রহন করেন । আর ভর্তি পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবর প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেন রুয়েট জনসংযোগ দপ্তরের পরিচালক গোলাম মর্তুজা।

গোলাম মর্তুজা জানান, ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ৭ হাজার ৪৮৮ জন ভর্তিচ্ছু প্রবেশপত্র সংগ্রহ করেন। তবে রবিবার সকাল ৯টা থেকে বেলা ১২ টা ১০ পর্যন্ত  ক ও খ গ্রুপের পরীক্ষায় মোট ৬ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

ভর্তি পরীক্ষা শুরুর পর রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মামুনুর রশীদ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়া ভর্তিপ্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd/admission/) পাওয়া যাবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬