রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২১ অক্টোবর ২০১৮, ১২:১২ PM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ৭ হাজার ৪৮৮ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৬ হাজার ৮৮৬ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে ৯টা থেকে ১২টা ১০ পর্যন্ত ৬০২ জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন জানান, চলতি শিক্ষাবর্ষে ১৪টি বিভাগের অধীনে সর্বমোট ১২৩৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৬ হাজার ৮৮৬ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে ৯টা থেকে ১২টা ১০ পর্যন্ত ৬০২ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন।

ভর্তি পরীক্ষা শুরুর পর রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম সেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মামুনুর রশীদ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। এছাড়া ভর্তিপ্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd/admission/) পাওয়া যাবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬