আইইউটিতে শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে প্রতিযোগিতা

২০ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM

গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত রোবটসহ বিভিন্ন আবিষ্কার নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল-  রোবোমেনিয়া, রোবো-সকার, প্রোজেক্ট শো-কেসিং, বিজনেস আইডিয়া কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ম্যাটল্যাব কোডিং কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন

আইইউটির ডিপার্টমেন্ট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের আয়োজনে প্রতিযোগিতায় ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের সহস্রাধিক প্রতিযোগি অংশ নেয়।

সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর। ইভেন্ট কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. ওমর জাহ। বক্তব্য দেন আইইউটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মো. আশরাফুল হক।

থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬