ছেলের কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কাঁদলেন নিহত দুই চুয়েট শিক্ষার্থীর বাবা

১৩ জুন ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM

© সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থী শান্ত সাহার বাবা কাজল সাহা। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আর্থিক সহায়তার চেক নিতে এসেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। দুই পরিবারকে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়। ছেলের কথা বলতে গিয়েই ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কোনো ভাবেই মেনে নিতে পারছিলেন না তার সমস্ত আশার বাতিঘর আর নেই।
 
বক্তব্য দিতে গিয়ে একই অবস্থা নিহত আরেক শিক্ষার্থী তাওফিক হোসেনের বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেনের। তিনিও কথা বলার শুরুতেই কেঁদে উঠেন। কথা বলতে গিয়ে বার বার থমকে যান। মর্মান্তিক সেদিনের কথা ভুলতে পারছিলেন না।  

দুজনই একটু কথা বলেন এরপর আবার কেঁদে উঠেন। এমন পরিস্থিতিতে সার্বক্ষণিক খবরাখবর রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে।  

সন্তানহারা দুই পিতাই অনুরোধ জানিয়েছেন যেন চুয়েট সড়ক অথবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপনা নির্মাণে তাদের ছেলেদের নামে নামকরণ করা হয়। মন চাইলে যেন ছেলের স্মৃতিবিজড়িত স্থান দেখে আসতে পারেন।

এ সময় নিহত শিক্ষার্থী শান্ত সাহার পিতা কাজল সাহা বলেন, আমার তৃতীয় সন্তান সে। আমাদের খুব আশা ছিল তাকে নিয়ে। কিন্তু হঠাৎ এমন পরিস্থিতিতে আমার পরিবার একেবারে ভেঙে পড়েছে। সৃষ্টিকর্তার সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমার ছেলেকে তো আর ফিরে পাবো না। কিন্তু আমাদের একটা ইচ্ছে তৌফিক এবং শান্তর নামে চুয়েটে কোনো কিছুর যদি নামকরণ করা যায়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম। নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ছিল আমার ছেলে। আজ আমার ছেলেই সে সড়কে লাশ হয়ে গেল।  

নিহত তাওফিকের পিতা মো. দেলোয়ার হোসেন বলেন, কিছু বলার ভাষা আমার নেই। একজন সন্তানহারা পিতা। আমার খুব আদরের সন্তান তাওফিক। তার কোনো দাবি অপূর্ণ রাখিনি। যখন যা চেয়েছে নিজের সাধ্যের মধ্যে সবকিছুই দিয়েছি। কিন্তু আজ আমার ছেলে নেই। সবসময় একটা শূন্যতা কাজ করে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থাপনা যেন আমাদের ছেলের নামে করা হয়। অনুরোধ রাখছি।  

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিহত দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তাওফিক হোসেনের নামে এ সড়কের নামকরণ করা যায় কিনা আমরা সড়ক ও মহাসড়ক বিভাগকে প্রস্তাবনা পাঠাবো।

ট্যাগ: চুয়েট
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ৩০ আগস্ট ২০২৬
রাজধানীতে পথচারীকে চাপা দিয়ে বাস নিয়ে পালাচ্ছিলেন চালক, ট্র…
  • ৩০ আগস্ট ২০২৬
চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক উপস্থিত স্বাস্থ্যমন্…
  • ৩০ আগস্ট ২০২৬
‘দায়িত্বশীল মানুষ হওয়ার প্রথম শর্তই হলো জ্ঞানার্জন’
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন সাবেক …
  • ৩০ আগস্ট ২০২৬
সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প…
  • ৩০ আগস্ট ২০২৬