টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে ভর্তির আবেদন ২২ অক্টোবর শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। চলবে ১৪ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত ।
চার ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর। চার বছর মেয়াদি (ইঞ্জিনিয়ারিং/ স্নাতক), বিবিএ ও পাচঁ বছর মেয়াদি বি. ফার্ম কোর্সে চার ইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ তে দুই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।