১২ দিনের ছুটিতে যাচ্ছে হাবিপ্রবি, বন্ধ থাকবে আবাসিক হল

১০ জুন ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুন থেকে ২২ জুন পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছুটি চলাকালীন সময়ে আবাসিক হলগুলোর পাশাপাশি টিএসসিও বন্ধ থাকবে।

অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ঈদের ছুটি শিক্ষার্থীদের জন্য পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীদের মোটরবাইক নিরাপদে চালানোর আহ্বান জানাই যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবার আমাদের ক্যাম্পাস মুখরিত হবে এই আশা করি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অত্যন্ত আন্তরিক। প্রশাসনের পক্ষ থেকে থেকে ইতোমধ্যেই সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। 

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই তারা যেন তাদের মূল্যবান জিনিসপত্র গুছিয়ে রাখেন অথবা তাদের সাথে নিয়ে যান।

এদিকে সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান গেট ও ১ নং গেটের সামনে শিক্ষার্থীদের হাতে, কাঁধে ঝোলানো ভারি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দের ছাপ তাদের চোখে-মুখে দেখা যায়।

 
‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হবে বাংলাদেশ: স্…
  • ১৩ জুলাই ২০২৬
অতিবৃষ্টির হাত থেকে বাঁচতে যে দোয়া করতেন মহানবী (স.)
  • ১৩ জুলাই ২০২৬
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ১ আগস্ট পর্যন্ত
  • ১৩ জুলাই ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল
  • ১৩ জুলাই ২০২৬
কমিউনিটি ক্লিনিকে ৫৪০ পদ শূন্য, সরঞ্জাম দেবে জাইকা: স্বাস্থ…
  • ১৩ জুলাই ২০২৬
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশেরও বেশি নেন না কোনো চিক…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence