প্রাথমিক ভর্তির পর মাভাবিপ্রবিতে আসন ফাঁকা রয়েছে ৫১

০৮ জুন ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM

© সংগৃহীত

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ৫ জুন, ২০২৪ থেকে ৮ জুন, ২০২৪ পর্যন্ত নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে সম্পন্ন হয়।

তিনদিনের প্রাথমিক ভর্তির কার্যক্রম শেষে জানা যায়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮২৪ জন প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন। 

সিএসই বিভাগে ৫১ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৫৩ জন, আইসিটি বিভাগে ৫৩ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯ জন, ইএসআরএম বিভাগে ৫১ জন, বিজিই বিভাগে ৩৯ জন, সিপিএস বিভাগে ৫৫ জন, রসায়ন বিভাগে ৫২ জন, পরিসংখ্যান বিভাগ ৫৩ জন, এফটিএনএস বিভাগে ৫১ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৪৫ জন, গণিত বিভাগে ৫৫ জন, বিএমবি বিভাগে ৩৫ জন, ব্যবস্থাপনা বিভাগে ৪৯ জন, অর্থনীতি বিভাগে ৬২ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৬ জন এবং ফার্মেসি বিভাগে ৩৫ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী জানান বিভিন্ন বিভাগে ৮২৪ জনের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর এখনো ৫১ টি আসন ফাঁকা রয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬