২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫২ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ডিরেক্টর ও ভর্তি কমিটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়া দি ডেইলী ক্যাম্পাসকে জানান, এ বছর ৬ টি ইউনিটের মোট ১৩৪০ টি আসনের বিপরীতে ৭০২৯৮ টি আবেদন অনলাইনে জমা পড়েছে ।
তিনি আরো জানান, এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ২৩৯৩২, ‘বি’ ইউনিটে ২০৯৯৬, ‘সি’ ইউনিটে ৬০৭৬, ‘ডি’ ইউনিটে ১২৭৪১, ‘ই’ ইউনিটে ৩২৩৭ ও ‘এফ’ ইউনিটে ৩৩১৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। আজ বুধবার বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এবছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২.০০ টা, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা, ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।