যবিপ্রবি শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

০৬ জুন ২০২৪, ১০:৩৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাহরীন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক রাতভর নির্যাতনের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. হাফিজ উদ্দিনকে। এছাড়াও কমিটির অপর দুজন সদস্য হলেন শহীদ মসিযূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

উল্লেখ্য, গত সোমবার কথা-কাটাকাটির জেরে মাথা ফাটিয়ে দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরীন রহমান। এই অভিযোগ দেওয়ায় তাকে আবাসিক হলে শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার কক্ষে রাতভর নির্যাতনের দাবি করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে বেধরক মারধর করে হল ছাড়ার হুমকি দেন। হল না ছাড়লে গুলি করে মেরে ফেলবেন তারা বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

রাজধানীতে পথচারীকে চাপা দিয়ে বাস নিয়ে পালাচ্ছিলেন চালক, ট্র…
  • ৩০ আগস্ট ২০২৬
চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক উপস্থিত স্বাস্থ্যমন্…
  • ৩০ আগস্ট ২০২৬
‘দায়িত্বশীল মানুষ হওয়ার প্রথম শর্তই হলো জ্ঞানার্জন’
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন সাবেক …
  • ৩০ আগস্ট ২০২৬
সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প…
  • ৩০ আগস্ট ২০২৬
সংসদ এলাকায় ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায়…
  • ৩০ আগস্ট ২০২৬