শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৭ অক্টোবর ২০১৮, ১১:৪১ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-ই এর সামনে ফলাফল টানিয়ে দেয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল  এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।  ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST স্পেস RESULT স্পেস Admission Roll No লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.sust.edu  থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।

গত ১৩ অক্টোবর এ ও বি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ২৮টি বিভাগে মোট ১৭০৩ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭৬১৮০ জন শিক্ষার্থী।

১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬