শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-ই এর সামনে ফলাফল টানিয়ে দেয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST স্পেস RESULT স্পেস Admission Roll No লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.sust.edu থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।
গত ১৩ অক্টোবর এ ও বি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ২৮টি বিভাগে মোট ১৭০৩ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭৬১৮০ জন শিক্ষার্থী।