১৬ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

০৪ জুন ২০২৪, ০২:৪০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৭ জুন হতে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ৭ জুন বিকাল ৫টা হতে ২২ জুন পর্যন্ত সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকবে এবং ২৩ জুন সকাল ৬টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

বন্ধকালীন সময়ে ছাত্র-ছাত্রীদেরকে হলে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হলো। জরুরি বিভাগ/শাখাসমূহ যথারীতি খোলা থাকবে এবং উক্ত বিভাগ/শাখাসমূহে রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ছুটি পরবর্তী অফিস খোলার তারিখে সকল ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভাগ ও শাখা প্রধানগণকে সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি হাজিরা রেজিস্ট্রারের নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬