দ্বিতীয় দিনের মতো বশেমুরবিপ্রবি ভিসি, প্রো-ভিসির কার্যালয়ে তালা ঝুলছে

০৩ জুন ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) © ফাইল ফটো

টানা দ্বিতীয় দিনের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। আপগ্রেডেশন ও এ-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সোমবার (৩ জুন) সকালে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্য ও সহ-উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

বেলা একটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম যথারীতি চালু ছিল। 

আন্দোলনকারী শিক্ষকেরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক (একজন অধ্যাপক, ৭০ জন সহযোগী অধ্যাপক এবং দুই শতাধিক সহকারী অধ্যাপক) আপগ্রেডেশন পেয়েছেন। তাঁদের বিষয়টি ২৯ মে ৩৯তম রিজেন্ট বোর্ডে পাস হওয়ার কথা। কিন্তু রিজেন্ট বোর্ডের সভায় বিষয়টিই উত্থাপন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া বলেন, সমস্যা নিরসনে আমরা পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। ইতিমধ্যে দুদিন চলে গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো অগ্রগতি নেই। ভিসি ও কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। তাঁরা রিজেন্ট বোর্ডে কেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বিষয়টি উত্থাপন করেননি, তা আমাদের অজানা। আমরা ভিসির কাছে জানতে চেয়েছিলাম, রিজেন্ট বোর্ডে কী বিষয় তিনি উত্থাপন করেছিলেন, তার একটা অনুলিপি আমাদের দেওয়ার জন্য; কিন্তু তিনি আমাদের তা-ও দেননি। আজ আমরা ভিসির ভবনে যাব, আমাদের বিষয়ে অগ্রগতির কথা জানতে চাইব। যদি সদুত্তর না দিতে পারেন, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. দলিলুর রহমান বলেন, আপগ্রেডেশনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা যে আন্দোলন করছেন, তা যৌক্তিক। ৩৯তম রিজেন্ট বোর্ডসভায় তাঁদের বিষয় উত্থাপন করা হয়েছিল। কিন্তু রিজেন্ট বোর্ডে তা অনুমোদন হয়নি। পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করে দিয়েছে রিজেন্ট বোর্ড। কমিটিতে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আছেন। কমিটি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে এবং পরবর্তী রিজেন্ট বোর্ডসভায় পুনরায় বিষয়টি উত্থাপন করা হবে।

এর আগে, গতকাল রবিবার (২ জুন) সকালে ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্যরা। তাদের এ আন্দোলনে এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

রাজধানীতে পথচারীকে চাপা দিয়ে বাস নিয়ে পালাচ্ছিলেন চালক, ট্র…
  • ৩০ আগস্ট ২০২৬
চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক উপস্থিত স্বাস্থ্যমন্…
  • ৩০ আগস্ট ২০২৬
‘দায়িত্বশীল মানুষ হওয়ার প্রথম শর্তই হলো জ্ঞানার্জন’
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন সাবেক …
  • ৩০ আগস্ট ২০২৬
সরকারি সেবার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা প…
  • ৩০ আগস্ট ২০২৬
সংসদ এলাকায় ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায়…
  • ৩০ আগস্ট ২০২৬