সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

০৩ জুন ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন © টিডিসি ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) সকাল ১১টায় বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন' র আহ্বানে  পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. ওয়াজকুরুনী এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দীন, পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।

বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. ওয়াজকুরুনী বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত  সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের  আন্দোলন চলমান থাকবে। আজ মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের কর্মসূচির সূচনা হলো এবং আমাদের দাবি  পূরণ না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬