© টিডিসি ফটো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট বিভাগীয় পর্যায়ের দিনব্যাপী 'ন্যাশনাল ডিবেট ক্যাম্পেইন ১৮' শুরু হয়েছে। ‘গৃহস্থালি সেবামূলক কাজ ; চাই মূল্যায়ন, পুনর্বন্টন ও পরিবর্তন’ এই স্লোগানকে সামনে রেখে একশন এইড বাংলাদেশ (এএবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক রাইতা বিনতে আহসান প্রমুখ। পরবর্তীতে একাডেমিক ভবন-এ এর সামনে থেকে একটি র্যালী বের করা হয়। যা গোল চত্বরে এসে শেষ হয়।
সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংসদীয় বিতর্ক, বিতর্ক কর্মশালা, সেমিনার, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইন শেষ হবে। একই ভাবে সারা দেশের সাতটি ভেন্যুতে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হচ্ছে।