শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার ও দূর্জয়

১৫ অক্টোবর ২০১৮, ১১:২০ AM
সভাপতি শাহরিয়ার (বামে)।  সাধারণ সম্পাদক দুর্জয় (ডানে)।

সভাপতি শাহরিয়ার (বামে)। সাধারণ সম্পাদক দুর্জয় (ডানে)। © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার উদ্দীন আহমেদকে সভাপতি এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম ইমরান দূর্জয়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের সাবেক সভাপতি শারমিন সুলতানা মিমির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনটির উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকসহ সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সংগঠনটির সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক রুদ্র প্রতাপ বিশ্বাস।

কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী সহ- সভাপতি আমির সজিব, সহ-সভাপতি ও স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এর পরিচালক আবু সাঈদ বাপ্পী, সহ-সভাপতি ও স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট এর পরিচালক নয়ন ভাওয়াল, সহ-সভাপতি ও স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট এর পরিচালক আহমেদ শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুবীর কর্মকার, উপ-সাধারণ সম্পাদক সৌমিক দত্ত, সহ-সাধারণ সম্পাদক তাহমিদ ইশরাক অপূর্ব, ওয়ালিউল ইসলাম সায়র ও আমিনুল ইসলাম রাহাত, অর্থ সম্পাদক মো মেহেদী হাসান হৃদয়, যুগ্ম অর্থ সম্পাদক মো রাশেদুল মুমিন খান, সহ অর্থ সম্পাদক মেহেদী মোস্তফা ভূঁইয়া, খিলচি তেনেজা ও কাজী মো রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নির্বাণ জয়তী তালুকদার, শারিকা শারমিন ও তাহমিদুল আাজম সানী, দপ্তর সম্পাদক রেজাউল করিম নাদিম, সহ সপ্তর সম্পাদক মো তানভীর আহমেদ ও মো আমানুল্লাহ আমান, জনসংযোগ সম্পাদক আফসানা সুলতানা শিমু, সহ-জনসংযোগ সম্পাদক জয়া সাহা, কর্পোরেট রিলেশন বিষয়ক সম্পাদক মৃদুল দেবনাথ, সহ কর্পোরেট রিলেশন বিষয়ক সম্পাদক মো সামিউল ইসলাম, আইটি এন্ড ডিজাইন বিষয়ক সম্পাদক তাজদীদ রায়হান,সহ-আইটি এন্ড ডিজাইন বিষয়ক সম্পাদক রাজেশ সরকার রাজন, প্রকাশনা সম্পাদক সামিয়া ইসলাম, সহ প্রকাশনা সম্পাদক সায়েদ সাদমান সাব্বির, প্রমোশনাল সেক্রেটারি রায়হানুল ইসলাম, সহ প্রমোশনাল সেক্রেটারি আমেনা আক্তার, খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানসুরা মেহরীন, সহ-খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাসলিমা হোসেন।

এছাড়া স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট নির্বাহী কমিটির উপ-পরিচালক সুজন বৈষ্ণব, সহ-পরিচালক আমিনুল ইসলাম রাহাত, মো কামরুল হাসান, ইশরাত জাহান নৌমিন, স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট নির্বাহী কমিটির উপ-পরিচালক ইশরাত জাহান, সহ-পরিচালক ওয়ালিউল ইসলাম সায়র, হুমায়ন কবির অপূর্ব ও মো ওমর ফারুক, স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট নির্বাহী কমিটির উপ-পরিচালক নাহিদ সুলতানা তুলি, সহ-পরিচালক তাহমিদ ইশরাক অপূর্ব, নাদিয়া আফরিন তন্দ্রা ও কামরুন নাহার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ‘স্টেপস টুয়ার্ড ইউর ড্রিম’ এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ১৪ই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা এবং সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে সাস্ট ক্যারিয়ার ক্লাব যাত্রা শুরু করে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬