© ফাইল ফটো
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মঙ্গলবার রাত ১১টা ৫৯মি পর্যন্ত আবেদন করতে পারবেন। গত ১৬ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়া কথা থাকলেও তা বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়।
এর আগে গত ২০ আগস্ট থেকে নোবিপ্রবিতে ২০১৮-১৯ সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছিল।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য ও আইআইটি পরিচালক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া দ্যা ডেইলী ক্যাম্পাস কে জানান, এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ অক্টোবর সকালে ‘এ’ ইউনিট, বিকালে ‘বি’ ইউনিট, ২৭ অক্টোবর সকালে ‘সি’ ইউনিট, বিকালে ‘ডি’ ইউনিট ও ২৮ অক্টোবর সকালে ‘ই’ ইউনিট এবং বিকালে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।
অনলাইনে ভর্তির ফরম জমাদান ও প্রবেশপত্র সংগ্রহের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://nstu.admission.online) এ বিস্তারিত জানা যাবে।