পবিপ্রবিতে শিক্ষক সমিতির আয়োজনে গবেষণা সম্মাননা প্রদান

০২ জুন ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত। অনুষ্ঠানে গবেষণায় সফলতার জন্য তিন বিভাগে ১৮ জন শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়। রবিবার (২ জুন) সকাল ১১ টায় কৃষি কনফারেন্স কক্ষ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ এর সভাপতিত্বে, গবেষণা উৎসব আয়োজক কমিটি সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. আবুবক্কর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, গবেষণা উৎসব আয়োজক কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. ডা. মোহাম্মদ আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক শিক্ষার্থীরা। এসময় গবেষকগণ তাদের গবেষণা নিয়ে বিস্তার আলোচনা করেন।

পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেন, যারা দেশের উন্নয়নে গবেষণা করে তাদের গবেষণা সর্বশ্রেষ্ঠ। এই আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের গবেষণা সম্পর্কে জানতে পারব। নিজেদের গবেষণা আরো সহজতর হবে।

পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, শিক্ষক সমিতি সর্বদা শিক্ষকদের কল্যাণে কাজ করে আসছে। আমি মনে করি আজকের আয়োজন তেমনই একটা কাজ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গবেষকগণ দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। এই ধরনের আয়োজন গবেষকদের আরো উৎসাহিত করবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬