যবিপ্রবি টিএসসির নতুন পরিচালক ড. মেহেদী হাসান

৩০ মে ২০২৪, ০২:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
ড. মো. মেহেদী হাসান

ড. মো. মেহেদী হাসান © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ছাত্র মিলানায়তনের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এছাড়া অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক  ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান।

বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, যবিপ্রবির এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানকে টিএসসির পরিচালক এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামানকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তারা ২৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। এছাড়াও দুজনই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

এর আগে টিএসসির পরিচালক হিসেবে জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান এবং অতিরিক্ত পরিচালক হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান দায়িত্ব পালন করেছেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬