বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

০৯ অক্টোবর ২০১৮, ০৫:৫৯ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রফ্রন্টের কার্যালয় খুলে দেওয়ার দাবিতে প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ করেছে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ মাক্সবাদী)। মঙ্গলবার দুপুর ২টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিল বের করে প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মাক্সবাদী) সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সহ সভাপতি জুনায়েদ হাসান, গ্রন্থাগার সম্পাদক সৌরভ সিংহসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস ও সারাদেশের গণমানুষের স্বার্থে সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এমন একটি সক্রিয় প্রগতিশীল ছাত্র সংগঠনের অফিস প্রায় দুই বছর ধরে সিলগালা করে রাখা হয়েছে। অবিলম্বে ছাত্র ফ্রন্টের কার্যালয় খুলে দেওয়া ও কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০১৩ সালে সারাদেশের মত বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিভাজনে মার্ক্সবাদী এবং বাসদ খালেকুজ্জামান দুইটি গ্রুপের জন্ম হয়। কিন্তু বিভক্তির পর থেকে বাকৃবি ছাত্রফ্রন্টের কার্যালয় মার্ক্সবাদীরাই ব্যবহার করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল কার্যালয় দখল নিয়ে বাকৃবি ছাত্রফ্রন্টের দুই দলের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে ২৮ এপ্রিল শুক্রবার কার্যালয় সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা এখনো পর্যন্ত সিলাগাল অবস্থায় রয়েছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬