বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্র-বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের নির্দেশনায় আগামী দুই বছরের জন্য তাকে ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ছাত্র উপদেষ্টা ছিলেন।