সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

১৯ মে ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

সার্বজনীন পেনশন বাতিল, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারীরা। রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন কর্মচারীরা। এতে প্রায় ২০০ কর্মচারী অংশগ্রহণ করেন।

যবিপ্রবি কর্মচারী সমিতির দপ্তর সম্পাদক মো. তিতাস মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান, নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলাম, মো. আরিফুল ইসলাম শাহিন, মো. আরশাদ আলী, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনটি অমানবিক ও বৈষম্যমূলক। যদি বিশ্ববিদ্যালয়কে সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনের আওতার বাইরে না রাখা হয়, তাহলে মেধাবীরা আগামীতে এ ধরনের চাকরিতে যোগদানে আগ্রহ হারাবে। 

আরো পড়ুন: সার্বজনীন পেনশনে নতুন স্কিম— কী লাভ, কী ক্ষতি?

বক্তারা বলেন, সরকারকে সমালোচিত করতে একটা কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের অংশ এই প্রজ্ঞাপন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবীদের এই স্কিমের আওতামুক্ত রাখা হোক। এছাড়া এ সংক্রান্ত শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন কর্মচারী নেতারা।

তারা আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন নিয়ে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। আগামী বাজেটে নবম পে-স্কেল ঘোষণার দাবি জানায়। এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত আপগ্রেডেশন নীতিমালা প্রত্যাহারেরও দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যে সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ১ জুলাই, ২০২৪ তারিখের পর যোগদান করবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের 'প্রত্যয় স্কিম' বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence