শাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগে কম্পিউটার ল্যাব উদ্বোধন

০৭ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM
উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগে কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার নব নির্মিত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মনিরুল ইসলামের সঞ্চালনায় এবং স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ তৌফিক মাহমুদ হাসান, এমবিএ এর শিক্ষার্থী সঙ্গীতা সরকার। এ সময় বক্তারা বিভাগের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যকে অবহিত করেন। এর আগে উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পরেও এখানকার আশানুরূপ তেমন উন্নতি হয়নি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানকার এই বিভাগটি অবকাঠামোগতভাবে অনেকটাই পিছিয়ে আছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ থাকে অনেক সমৃদ্ধ। কিন্তু দু:খজনক ব্যাপার হচ্ছে আমাদের এই বিভাগটি সেদিক থেকে অনেক পিছিয়ে আছে। এ বিভাগের প্রতি আমার বিশেষ নজর থাকবে। এতো প্রতিকূলতার মধ্যে শিক্ষকরা যোগ্য করেই গড়ে তুলছেন বিভাগটির শিক্ষার্থীদের। তবে এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি বিভাগের উন্নয়নে অ্যালামনাইদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী বলেন, আমাদের এই বিভাগে ল্যাব চালু হবে সেটা অনেকটাই কল্পনার মত ছিল। বিভাগের ইতিবাচক পরিবর্তন আনতে আমরা সকলেই বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এ ল্যাব চালু। স্বল্প সময়ের মধ্যে অতিদ্রুত ল্যাব চালু হওয়ায় উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল ইসলাম, ড. মোহাম্মদ মিজানুর রহমান, সোবহানা তানজিমা আতিক, মো. জিল্লুর রহমান, ড. সৈয়দ মোহাম্মদ খালেদ রহমান, সাকুফা চৌধুরী, সায়মা সাদিয়া শাওন এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬